এক ফ্লপি ডিস্কে পুরো সিনেমা!
হালের ৮কে টেলিভিশন ও টপ-অব-দ্য-লাইড সাউন্ড সিস্টেমে ২২.২ চ্যানেল অডিও আমাদের ঘরে বসে সিনেমা দেখাকে কতোই না উপভোগ্য করেছে। কিন্তু একটি ফ্লপি ডিস্কে পুরো সিনেমা লোড করা ও সেটি দেখার জন্য কাস্টম ভিসিআর এর প্রয়োজন, এমন কথা শুনে নিশ্চিত অবাকই হবেন।
বর্তমানে তরুণ প্রজন্ম পাঠ্যবই কিংবা ইন্টারনেটে ফ্লপি ডিস্কের নাম শুনে বা দেখে থাকলেও হার্ডকপি ফ্লপি ডিস্ক অনেকেই দেখেনি। সর্বোচ্চ কয়েক মেগাবাইট ধারণক্ষমতার এই ফ্লপি ডিস্ক একসময় মেমরি হিসেবে ব্যবহার করা হতো।
গ্রিডিপেইন্ট নামের একজন রেডিটর একটি ফ্লপি ডিস্কে পুরো সিনেমাকে লোড করে অবাকই করেছেন। ১.৪৪ মেগাবাইটের ঐ ফ্লপি ডিস্কে পুরো সিনেমাটি রাইট করার জন্য তিনি কাস্টম এক্স২৬৫ ভিডিও কোডেক ব্যবহার করেছেন ও ১২০*৯৬ পিক্সেলে ভিডিওকে কমপ্রেস করেছেন।
ঐ ফ্লপি ডিস্কের মেমরি বর্তমানে ৪.৭ গিগাবাইটের ডিভিডির ০.০৩ শতাংশ। কিছুটা জায়গা অবশিষ্ট রাখার জন্য তিনি সিনেমাটিকে ১.৩৭ মেগাবাইটে সীমাবদ্ধ রেখেছেন।
রাসবেরি পাইতে ঐ ফ্লপি ডিস্ক যুক্ত করে যখন ডিভাইসটিতে পাওয়ার দেয়া হয় তখন তার তৈরি একটি অ্যানিমেশন দেখায় এবং ডিস্ক প্রবেশ করাতে বলে। যখন তিনি ফ্লপি ডিস্কটি প্রবেশ করান তখন স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি চলতে শুরু করে।
ডিবিটেক/বিএমটি